09-08-2025

মাইলস্টোন ট্রাজেডি

২১ জুলাই রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বহু শিশুর জীবন কেড়ে নিয়েছে। ছিন্নভিন্ন হয়েছে তাদের মা-বাবার স্বপ্ন। শোকের মধ্যেই উঠে এসেছে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা বিমান নিয়ে গাফিলতি, জনবসতির ওপর বিমান চলাচলের ঝুঁকি এবং উদ্ধার তৎপরতায় অবাঞ্ছিত ভিড়ের ক্ষতিকর প্রভাবের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।