15-10-2023

শব্দ দূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি


শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামুলক কার্যক্রমের অংশ হিসাবে শব্দ দূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি" এ স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সাথে সংযোগ রেখে সকাল ১০:০০ টা হতে ১০:০১ মিনিট পর্যন্ত '১ মিনিট শব্দহীন" কর্মসূচি পালন করে বুরুজ বাগান উচ্চ বালিকা বিদ্যালয়। এই সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মমিনুর রহমান ও সাথে ছিলেন সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা।